হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে ট্রাকচাপায় যুবক নিহত 

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার দত্তপাড়ায় ট্রাকচাপায় মো. তাজিন হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে নড়াইল-লোহাগড়া সড়কের দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত তাজিন নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাজিন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে জেলার লোহাগড়া উপজেলায় যাচ্ছিলেন। পথে আজ সকাল সাড়ে ৭টার দিকে দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার