হোম > সারা দেশ > খুলনা

চাল প্লাস্টিকের বস্তায় রেখে বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় দোকানে প্লাস্টিকের বস্তায় চাল মজুত ও বিক্রি করার অপরাধে আব্দুল আহাদ নামের এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পৌর সদরের কয়লা রোডের পালপাড়া মোড় এলাকায় এই জরিমানার ঘটনা ঘটে। 

আব্দুল আহাদের চালের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। 

রুলী বিশ্বাস বলেন, পলিথিন বা প্লাস্টিক মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্লাস্টিকের প্যাকেট বা বস্তার মধ্যে কোনো খাদ্যদ্রব্য রাখা যাবে না। ব্যবসায়ীদের চালসহ খাদ্যদ্রব্য ও পণ্য বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহারের জন্য মেসার্স আহাদ ট্রেডার্সকে এর আগে তিনবার সতর্ক ও জরিমানা করা হয়েছে। কিন্তু আবারও দোকানে প্লাস্টিকের বস্তায় চাল রেখে বিক্রি করার প্রমাণ পাওয়ায় দোকানের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জানান রুলী বিশ্বাস। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পাট বীজ কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন, বেঞ্চ সহকারী বেনজির হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম, এসএম ফারুক হোসেন প্রমুখ।

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ

খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

খুলনায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জেলে গ্রেপ্তার