হোম > সারা দেশ > খাগড়াছড়ি

এক দেশে দুই আইন চলবে না: রফিকুল ইসলাম মাদানী

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

মানিকছড়ি উপজেলার অডিটরিয়ামে বক্তব্য দেন রফিকুল ইসলাম মাদানী। ছবি: আজকের পত্রিকা

শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানী বলেছেন, এক দেশে দুই আইন চলবে না। ৬১ জেলার আইনে ৬৪ জেলা চলতে হবে। তথাকথিত শান্তিচুক্তির আড়ালে বাঙালিদের ওপর সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি, অপহরণ, গুম ও খুন আর বরদাশত করা হবে না।

তিনি বলেন, ‘মুসলিম জাতিকে জিম্মি করে শাসনের দিন শেষ হয়ে এসেছে। এসব অপরাজনীতি ও অপশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ইমাম, ওলামা ও মশায়েখদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আবেদন—আপনারা সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করুন।’

গতকাল রোববার বিকেলে মানিকছড়ি উপজেলার অডিটরিয়ামে আল-আমানাহ সংস্থার আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন রফিকুল ইসলাম মাদানী।

সংস্থার সভাপতি হাফেজ শরিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন মুফতি মাহমুদুল হাসান গুনবী, ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, মো. মহিউদ্দীন কিশোর, মাওলানা নুর মোহাম্মদ, কারি ওসমান গনি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা অলিউল্লাহ, মুফতি রবিউল ইসলাম শামীম, মহিউদ্দিন বিন সুরুজ প্রমুখ।

পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

বোয়ালখালী বাজারে মধ্যরাতে আগুন, পুড়ল ৩৫ ব্যবসাপ্রতিষ্ঠান

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের, আহত ৫ শিক্ষক

মোটরসাইকেলে তেল পাচ্ছেন না বাইকাররা, সাজেক ভ্রমণ না করেই ফিরছেন পর্যটকেরা

রামগড়ে ফার্মেসির সামনে থেকে ২ লাখ ১০ হাজার টাকা চুরি, তিনজন গ্রেপ্তার

খাগড়াছড়ির মানিকছড়ি: অবাধে কাটা পড়ছে পাহাড়

পুলিশ দম্পতির শিশুসন্তান পিকআপচাপায় নিহত

মানিকছড়িতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রক্রিয়াজাতের সংকটে মানিকছড়িতে সূর্যমুখী চাষে আগ্রহ কমছে কৃষকদের

আলুটিলা পর্যটনকেন্দ্র: ভাঙাচোরা সড়ক-সেতু, কমছে পর্যটক