হোম > সারা দেশ > খাগড়াছড়ি

লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে ৩০ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সেনা অভিযানে জব্দ করা কাঠ-বাঁশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ কাঠ ও বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জব্দ করা বনজসম্পদের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

আজ বুধবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের টহলদল বড়ইতলি এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানে আনুমানিক ২ হাজার ঘনফুটের ২ হাজার ৫৩৩ টুকরা কাঠ ও ৬ হাজার ৩৬০টি বাঁশ জব্দ করা হয়। জব্দ করা কাঠের মধ্যে সেগুন ১ হাজার ২৮২ টুকরা, গামার ১ হাজার ৫৯ টুকরা, কড়ই ৮৮ টুকরা এবং লামা ১০৪ টুকরা।

লক্ষ্মীছড়ি জোন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে জব্দ করা কাঠ ও বাঁশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্বার্থে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

খিরাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম বলেন, ‘পাহাড়ে অবৈধ বনজদ্রব্য পাচার রোধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

নাইক্ষ্যংছড়িতে পানির নিচ থেকে ৩ বস্তা ইয়াবা উদ্ধার, নারী আটক

জামায়াত ও ফ্যাসিস্টরা মিলে দেশে ষড়যন্ত্র করছে: ওয়াদুদ ভূঁইয়া

রামগড় প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা

খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন