হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় নিখোঁজের চার দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজের চার দিন পর মো. ফারুক হোসেন (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগ পাড়া এলাকায় পাহাড়ের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. ফারুক হোসেন মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

নিহতের স্বজনরা জানান, গত বুধবার বিকেলের দিকে দুজন যাত্রী নিয়ে মাটিরাঙ্গা আসার পর ফারুক আর বাড়ি ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। তাঁকে হত্যা করা হয়েছে দাবি করেন তাঁরা। 

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন

চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাসেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার

বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে ৯ বছরের সাইফের ক্রিকেটযাত্রা

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা