হোম > সারা দেশ > খাগড়াছড়ি

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহনমালিক, চালক ও স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের ঘোষণার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহনমালিক, চালক ও স্থানীয় বাসিন্দারা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকে দ্রুত পর্যটন কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।

আজ শুক্রবার বিকেলে সাজেক কাউন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

শাপলা চত্বরে সমাবেশে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। পর্যটন খাতের সঙ্গে জড়িত বহু মানুষের আয়রোজগার পর্যটকদের আগমনের ওপর নির্ভরশীল।

দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকলে ব্যবসায়ী, পরিবহনমালিক, চালকসহ স্থানীয় অনেক পরিবার আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সাজেকের পর্যটনশিল্প শুধু ব্যবসায়ীদের নয়, স্থানীয় বহু মানুষের জীবিকারও গুরুত্বপূর্ণ উৎস। তাই পর্যটন খাত রক্ষা ও স্থানীয় মানুষের জীবিকা সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আসাদ ও পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আইয়ুশ চাকমা।

পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন

চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাসেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার

বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে ৯ বছরের সাইফের ক্রিকেটযাত্রা

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা