হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে কঠিন চীবর দান, মাসব্যাপী উৎসব শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধ বিহারে ৮৪ হাজার বাতি প্রজ্বলন ও ফানুস উত্তোলন করা হয়। ছবি: আজকের পত্রিকা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদ্যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান। এ উপলক্ষে আজ শুক্রবার শহরের য়ংড বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন।

সকালে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, কঠিন চীবর দান, কল্পতরু দান ও পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। দুপুরে শুরু হয় ধর্মীয় দেশনা।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কঠিন চীবর দান। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সেই সুতা দিয়ে কাপড় বোনা এবং তা দিয়ে ভিক্ষুদের পরিধেয় চীবর প্রস্তুত করা হয়। পরে সেই চীবর ভিক্ষু সংঘের হাতে দান করা হয়। শ্রমসাধ্য এই প্রক্রিয়ার মধ্য দিয়েই উৎসবটির বিশেষ তাৎপর্য প্রকাশ পায়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে য়ংড বৌদ্ধ বিহারে ৮৪ হাজার প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এর আগে তিনি সদর উপজেলার ধর্মপুর আর্যবন বিহার এবং শহরের কল্যাণপুর কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।

এ ছাড়া য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুর আর্যবন বিহার ও কল্যাণপুর কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে একই সময়ে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। মাসব্যাপী চলবে এই উৎসব।

ফানুস উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি থৈইহ্লপ্রু চৌধুরী, বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাস্থবির এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ অন্যরা।

লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে ৩০ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ

নাইক্ষ্যংছড়িতে পানির নিচ থেকে ৩ বস্তা ইয়াবা উদ্ধার, নারী আটক

জামায়াত ও ফ্যাসিস্টরা মিলে দেশে ষড়যন্ত্র করছে: ওয়াদুদ ভূঁইয়া

রামগড় প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা

খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩