হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে কুরিয়ার সার্ভিসের গোডাউনে বিজিবির অভিযান, ৫৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

জয়পুরহাট প্রতিনিধি

করতোয়া কুরিয়ার সার্ভিসে বিজিবির অভিযানে জব্দ পণ্য। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাট শহরে করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রোববার গভীর রাতে শহরের জানিয়ার বাগান এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এই অভিযান চালানো হয়। জব্দ করা মালামালের বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে বিজিবির পাশাপাশি জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান ও র‍্যাব-৫-এর সদস্যরা অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসের গোডাউনটিতে তল্লাশি চালিয়ে ৫১টি কার্টনভর্তি ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচটি বস্তা থেকে ৭ হাজার ২০০ পিস নিষিদ্ধ ‘পদ্দাপুর’ জর্দা উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের জয়পুরহাট শাখার ম্যানেজার জিন্নাত রেহেনা জানান, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পার্সেল আসে। নিয়ম অনুযায়ী কার্টন বা বস্তার ভেতরের পণ্য পরীক্ষা করার সুযোগ তাদের থাকে না। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, প্রেরক বা প্রাপকের বিস্তারিত তথ্য দিতে রাজি হননি এই শাখা ব্যবস্থাপক।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা সিরাপের মূল্য প্রায় ৫৪ লাখ ২৫ হাজার টাকা ও জর্দার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। তিনি বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় জয়পুরহাটকে রুট হিসেবে ব্যবহার করে কুরিয়ারের মাধ্যমে এই অবৈধ পণ্যগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের।

বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জব্দ করা মালামাল বর্তমানে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে, যা পরে আইনিপ্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হবে।

পরিবারের স্বপ্ন পূরণ করা হলো না দক্ষিণ কোরিয়ায় নিহত হাসিবুরের

জয়পুরহাটে জুলাই আন্দোলন ও হত্যা মামলায় ৭ আ.লীগ নেতার আত্মসমর্পণ

পাঁচবিবিতে পূর্বশত্রুতার জেরে কৃষককে কুপিয়ে জখম

‘জয়পুরহাটে নতুন মেডিকেল কলেজ হবে, জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার’

ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে আলুতে এত ক্ষতি হতো না: খাদ্য প্রতিমন্ত্রী

কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি নয়

সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাটের নান্দাইল দীঘি, বিলের ঘাট, শিশু উদ্যান পর্যটক বরণে প্রস্তুত

জয়পুরহাটে ছেলের হামলায় বাবা নিহত, আহত মা-বোন

জয়পুরহাটে শ্বাসরোধে নারীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক