হোম > সারা দেশ > জয়পুরহাট

কালাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কালাই থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত ১২টার ভুক্তভোগীর বাবা শাহীন ইসলাম কালাই থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কালাই থানা-পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় রাতেই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বৃদ্ধ জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুরের টাকাহুট গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে নুরুল ইসলাম (৬৫)। 

মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার উদয়পুরের মধুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ভুক্তভোগী শিশু আরও কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল। খেলা শেষে শিশুটি নুরুল ইসলামের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় শিশুটিকে একা দেখতে পেয়ে নুরুল ইসলাম তাকে তাঁর বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে টেলিভিশনের শব্দ জোরে দিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে মাকে ঘটনার কথা বলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং জবানবন্দি রেকর্ডের জন্য ভুক্তভোগীকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রী নিহত

জবাইয়ের পর গাভির পেটে মিলল মৃত বাছুর, ঝোপে ফেলে বিক্রি হচ্ছিল মাংস

মালিকদের বিরোধে বন্ধ গভীর নলকূপ, সেচসংকটে ২০০ বিঘা জমি

২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের ৩ মূর্তি উদ্ধার, আটক ২

সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় বিরোধ, সালিসে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত