হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠির সাবেক পিপি কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি  

আব্দুল মন্নান রাসুল। ছবি: সংগৃহীত

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মন্নান রাসুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মো. রহিবুল ইসলাম শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আব্দুল মন্নান রাসুল জেলা কৃষক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহেব হোসেন বলেন, মন্নান রাসুলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনটির শুনানি ১৮ মার্চ ধার্য করেছেন আদালত।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকে আব্দুল মন্নান রাসুল আত্মগোপনে চলে যান। এর পর থেকে তাঁকে আর দেখা যায়নি।

ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান

ঐতিহ্য রক্ষার দাবিতে প্রতিবাদের মুখে ঝালকাঠির বারোচালা ভাঙা স্থগিত

ফেসবুক পোস্টে এনসিপি ঝালকাঠি আহ্বায়ক মাইনুল ইসলামের পদত্যাগের ঘোষণা

ঈদে কোটি টাকার গরু বিক্রির আশা গৃহবধূ ইলার

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর ধাক্কায় ব্র্যাকের কর্মী নিহত

কাঠালিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুর থেকে মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

কলেজের অধ্যক্ষের ঘুষিতে ভাঙল কম্পিউটার অপারেটরের দাঁত