হোম > সারা দেশ > ঝালকাঠি

ফাঁকা বাড়িতে ঝুলছিল চা-দোকানির লাশ

ঝালকাঠি প্রতিনিধি  

মিলন হাওলাদার। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে মিলন হাওলাদার (৩৫) নামের এক চা-দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় নিজ বসতঘরে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। প্রতিবেশীরা ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের কাছে জানালে নলছিটি থানা-পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

মিলন জুরকাঠি গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় শিমুলতলা বাজারে চায়ের দোকান চালাতেন। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, মিলন হাওলাদার বিভিন্ন এনজিও থেকে প্রায় কয়েক লাখ টাকার ঋণ নিয়েছিলেন।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে মিলন হাওলাদার একটি চিরকুট লিখে গেছেন। এতে তিনি পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন এবং বিশেষ করে তাঁর দুই সন্তান ও স্ত্রীর সুরক্ষা নিশ্চিত করার অনুরোধ করেছেন। তিনি লিখেছেন, তাঁর সন্তান ও স্ত্রী যেন কোনো ধরনের বঞ্চনা বা অন্যায়ের শিকার না হয় এবং পরিবারের সদস্যরা তাঁদের যত্ন নেবেন। এ ছাড়া নিকটবর্তী ভাইদেরও তিনি অনুরোধ করেছেন তাঁর পরিবারের পাশে থাকার জন্য।

নিহতের চাচাতো ভাই আবু তাহের হাওলাদার বলেন, ‘মিলন বাড়িতে একা ছিলেন। তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ছিলেন। তাঁর ৪-৫ লাখ টাকার ঋণ ছিল। আমরা চেষ্টা করব তাঁর পরিবারের যত্ন নেওয়ার।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. জিয়াউদ্দিন হায়দার

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

ঝালকাঠিতে কক্ষের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

কাঠালিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

কর্মসংস্থান তৈরি করতে ঝালকাঠির ছয় পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ

পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, হত্যাচেষ্টা মামলায় মা গ্রেপ্তার

নলছিটিতে শিশুসন্তান নিয়ে নদীতে ঝাঁপ, মা-মেয়েকে জীবিত উদ্ধার

ঝালকাঠিতে বিকাশকর্মীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই

চাকরি দেওয়ার কথা বলে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ঝালকাঠির নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে আমনের বীজতলা