হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঁঠালগাছে ঝুলছিল কৃষকের মরদেহ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজারসংলগ্ন হাওলাদার বাড়ির পেছনের একটি কাঁঠালগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত কৃষকের নাম মহারাজ হাওলাদার (৬০)। তিনি উপজেলার বিনাপানি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আহম্মদ হাওলাদারের ছেলে। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার।

ওসি আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. জিয়াউদ্দিন হায়দার

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

ঝালকাঠিতে কক্ষের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

কাঠালিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

কর্মসংস্থান তৈরি করতে ঝালকাঠির ছয় পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ

পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, হত্যাচেষ্টা মামলায় মা গ্রেপ্তার

নলছিটিতে শিশুসন্তান নিয়ে নদীতে ঝাঁপ, মা-মেয়েকে জীবিত উদ্ধার

ঝালকাঠিতে বিকাশকর্মীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই

চাকরি দেওয়ার কথা বলে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ঝালকাঠির নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে আমনের বীজতলা