হোম > সারা দেশ > ঝালকাঠি

বিষখালী নদীতে নিখোঁজ সেই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে নৌকা ডুবে শনিবার রাতে নিখোঁজ কলেজছাত্র আলিফের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বাকেরগঞ্জের নিয়ামতি এলাকার বাড়িবাড়িট নামক স্থানের বিষখালী নদীর চর থেকে আলিফের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। 

স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানালে আলিফের স্বজনেরা গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করে। পরে বেতাগী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম ও বিবিচিনি ইউপি চেয়ারম্যান মো. নয়ন হোসেন মৃত আলিফের মরদেহ শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের মাধ্যমে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করেন। 

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিবিচিনি ইউপি চেয়ারম্যান মো. নয়ন হোসেন আমাদের জানালে আমরা আলিফের স্বজনদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং তাঁর মরদেহ শনাক্ত করি। পরে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলিফের জানাজা আজ দুপুর ২টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সাত বন্ধু মিলে নৌকায় বিষখালী নদীতে ভ্রমণকালে ঝড় উঠলে নদীর ঢেউয়ে নৌকা ডুবে যায়। এ সময় আলিফের ৬ বন্ধু সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হন। তিনি বরিশালের বিএম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক

রাজাপুরে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির অফিস, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন

বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৫

রাজাপুরে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর

নলছিটিতে প্রায় সোয়া ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযানে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা