হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠালিয়ায় বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা কারাগারে

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় বিস্ফোরক আইনের মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত বছরের ৪ ডিসেম্বর কাঠালিয়া বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিলে ককটেল হামলা হয়। এতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. সুজন বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদারসহ ৯ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। 

আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। তাঁরা আজ সোমবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাঁদের মধ্যে দুই জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য ৭ জনের জামিন দেন। 

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক

রাজাপুরে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির অফিস, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন

বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৫

রাজাপুরে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর

নলছিটিতে প্রায় সোয়া ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযানে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা