হোম > সারা দেশ > যশোর

যশোরে জামায়াতের মিছিল থেকে জাপার নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

­যশোর প্রতিনিধি

জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। ছবি: সংগৃহীত

যশোর শহরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, যশোর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী খবির গাজীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ তিনটি ইজিবাইকে করে শহরে মাইকিং করা হচ্ছিল। ইজিবাইকগুলো সন্ধ্যা পৌনে ৭টার দিকে তালতলা মোড়ে অবস্থান নিয়ে মাইকিং করছিল। এ সময় জামায়াতের শতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে এসে প্রচারণা বন্ধ করে দেন। এরপর মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া শুরু করেন। এতে প্রচারণা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তাঁরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে জামায়াতের প্রার্থীর পক্ষের মিছিল থেকে অতর্কিতভাবে হামলা চালানো হয়। হঠাৎ হামলার কারণে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, মিছিল যাওয়ার সময় ইজিবাইকটি সরাতে অনুরোধ করা হয়। এ সময় একজন কর্মীর অসতর্কতায় ইজিবাইকে লাগানো ব্যানার একটু ছিঁড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। দুঃখ প্রকাশ করেছি এবং তাদের ব্যানার তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছি। এটা সামান্য ঘটনা। তিলকে তাল বানানোর চেষ্টা হচ্ছে।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।’

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর কারাগারে

মামলার আগেই আপসের সুযোগ, যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম শুরু

চৌগাছায় ট্রাকচাপায় নরসুন্দরের মৃত্যু

পচা দই বিক্রির দায়ে মনিরামপুরে বনফুলের শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা

ফুটবল ম্যাচ দেখে বেড়াতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, পারাপারের একমাত্র সাঁকোটিও তলিয়ে

ভৈরব নদে ভেসে উঠল গৃহবধূর মরদেহ, নিখোঁজের ৩০ ঘণ্টা পর উদ্ধার

বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদা-মারধরের শিকার যুবক, আটক ৩

স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি—হতাশা থেকে আত্মহত্যা

২৫ ঘণ্টায়ও মেলেনি ভৈরবে নিখোঁজ গৃহবধূর সন্ধান, নদীপাড়ে থামছে না স্বজনদের আর্তনাদ