হোম > সারা দেশ > যশোর

যশোর ইনস্টিটিউটের নির্বাচনে সংস্কার ও উন্নয়ন পর্ষদের নিরঙ্কুশ জয়

­যশোর প্রতিনিধি

যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ীদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শতবর্ষী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন পর্ষদ’ নিরঙ্কুশ জয় পেয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী বিরতিহীন ভোট গ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের ২০টি পদের মধ্যে সংস্কার ও উন্নয়ন পর্ষদ প্যানেল ১৭টি পদে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ মাত্র তিনটি পদে জয়ী হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন। ‌

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে প্রার্থী ও ভোটাররা যশোর ইনস্টিটিউট ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। রাত ১২টা পর্যন্ত প্রার্থী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, ৩ হাজার ২৯ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ২ হাজার ৭৭ জন। ভোট প্রদানের হার ছিল প্রায় ৭৫ দশমিক ৯৭ শতাংশ। মোট তিনটি কেন্দ্রে ৪৫টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

বিজয়ী প্রার্থীদের তালিকা ও প্রাপ্ত ভোট

বিপুল ভোটে বিজয়ী ‘সংস্কার ও উন্নয়ন পর্ষদে’র প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৪৮৮ ভোট পেয়েছেন কাসেদুজ্জামান সেলিম।

প্যানেলটির অন্য বিজয়ীরা হলেন—রায়হান সিদ্দিকী প্রবাল (১১৭১ ভোট), এ জেড এম সালেক স্বপন (১১৫৩), ইবাদত আলী (১১৩৬), সৈয়দ শাহাজাহান আলী খোকন (১১৩৩), সানোয়ার আলম খান দুনু (১১০৫), শাহনাজ পারভীন (১১০১), মো. জিল্লুর রহমান (১০৯১), মাহমুদ হাসান বুলু (১০৬৮), শেখ জুলফিকার আলী (১০৫৩), মো. শাহনেওয়াজ আনোয়ার লেনিন (১০৩৭), মো. এমবান সাদিক (১০২৬), এস এম মোস্তাফিজুর রহমান কবির (৯৯৫), আবুল কায়েস (৯৮২), মো. আলমগীর হোসেন (৯৮০), হাবিবুর রহমান (৯৭৯) ও শাহাবুদ্দিন আহমেদ সাবু (৯৪৪)।

অন্যদিকে, ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে বিজয়ী তিনজন হলেন—আনিসুজ্জামান পিন্টু (১০০৬), নাসির উদ্দীন মিঠু (১০৭০) ও হাবিবুর রহমান রুবেল (৮৬৬)।

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

বেনাপোল বন্দরের আমদানি পণ্যের নিরাপত্তাকর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

বেনাপোল সীমান্তে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ‘নিখোঁজ’ নাটক, পুলিশের জিজ্ঞাসাবাদে পুত্রবধূর স্বীকারোক্তি

যশোরে বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার, পুলিশি হেফাজতে পুত্রবধূ

বিকল্প নিষ্পত্তিতেই কমবে মামলার জট: যশোরে ইমান আলী

যবিপ্রবিতে ছাত্ররাজনীতির পক্ষ-বিপক্ষ নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের হট্টগোল-উত্তেজনা

বিজ্ঞান বিভাগের ২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পেল মানবিক বিভাগের

পৃথক ঘটনায় চৌগাছায় দুজনের আত্মহত্যা

নিজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর পাশে বসে যবিপ্রবির ভিসি খবর পেলেন অব্যাহতির