হোম > সারা দেশ > যশোর

যশোর শহরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

­যশোর প্রতিনিধি

যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

পবিত্র রমজান উপলক্ষে শহরকে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে এমকে রোড হয়ে দড়াটানা পর্যন্ত চলে এই অভিযান।

অভিযানটি যে অংশে হয়, সেটি শহরের সবচেয়ে ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও সাইনবোর্ড অপসারণ করা হয়। প্রথম দফার অভিযানে ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী আগেই তাঁদের দোকান সরিয়ে নেন।

অভিযানে নেতৃত্ব দেন যশোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। তিনি বলেন, ‘শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন ও পৌরবাসীর স্বাভাবিক চলাচলের পথ সুগম করাই এই অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে, রমজান মাসে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।’

যশোরে খোদ বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা, বাদী গ্রেপ্তার

যশোর: কৌশলে সরকারি গাছ নিধন, নেই তদারকি

যশোর গণহত্যা দিবস: শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ

যশোর গণহত্যা দিবস আজ, শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি

যশোর শিক্ষা বোর্ডের আলোচিত চেক জালিয়াতির মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন

শিমুলগাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

ভুয়া মাদ্রাসার নামে ত্রাণের চাল লোপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই

এক রাতে সেচপাম্পের ৮টি ট্রান্সফরমার চুরি, ৬০০ বিঘা জমির ধান চিটা হওয়ার ঝুঁকি