হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি 

আসামিদের মধ্যে একজন আদালত প্রাঙ্গণে। ছবি: সংগৃহীত

জামালপুরে চা-বিক্রেতা এক নারীকে অপহরণের পর সংঘবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মো. কালাম (৫০), বুলবুল আহমেদ (৪৫) ও মো. রুক মিয়া (৪০)। তাঁদের সবার বাড়ি জামালপুর শহরের পাথালিয়া নওভাঙ্গার চর এলাকায়। তিনজনের মধ্যে বুলবুল আহমেদ ও মো. রুক মিয়া পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর শহরের শাহ জামাল মাজারের সামনে একটি ছোট দোকানে চা ও পান বিক্রি করতেন ওই নারী। ২০২৩ সালের ১৪ মে রাতে তাঁকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন আসামিরা। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে শহরের ফৌজদারি এলাকায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ‘আদালত তিনজনকে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করেন, যেই টাকা ভিকটিম পাবেন।’

জামালপুরে তেল মজুত করায় যুবককে ৭ দিনের কারাদণ্ড

কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু

ইসলামপুরের ৩৭৭৯ কৃষক পেলেন কৃষক কার্ড

ইসলামপুরে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার

জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অপর শিশুর ১০ বছরের আটকাদেশ

ইসলামপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরে হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন

জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে বাবার মৃত্যু, আটক ৬

প্রধানমন্ত্রীর কাছে তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তারের খোলা চিঠি

জামালপুরে জামিন নামঞ্জুর হওয়ায় আ.লীগের ৩১ নেতা-কর্মী কারাগারে