হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

আটক করা আওয়ামী লীগের তিন নেতা। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্রাম হোসেন মাস্টার, কুলকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী সরদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোনাহার সরকার।

এ বিষয়ে ইসলামপুর থানার ডিউটি অফিসার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) অমৃত চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ নেতা হাসমত আলী সরদারকে জেলা গোয়েন্দা পুলিশের শাখা-২ (ডিবি) সদস্যরা আটক করে মঙ্গলবার রাতে থানায় হস্তান্তর করেন। এ ছাড়া একই দিন রাতে পৃথক অভিযানে আক্রাম হোসেন মাস্টার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সোনাহার সরকারকে আটক করা হয়েছে।

অমৃত চন্দ্র সেন আরও বলেন, আটক তিনজনের বিরুদ্ধে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জামালপুরে যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

জামালপুর-২: জামানত হারালেন দুই প্রার্থী

জামালপুর–২: বিএনপির সুলতান মাহমুদ বাবু বিজয়ী

জামালপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত মাঠে ধস, ভোগান্তি

নিখোঁজের তিন দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

সহকারী প্রিসাইডিং কর্মকর্তার তালিকায় দুই মৃত শিক্ষকের নাম

ইসলামপুরে অস্ত্রসহ যুবক আটক, হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের সাবেক মেয়র মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি