হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্তে কমিটি গঠন

জামালপুর প্রতিনিধি 

দেওয়ানগঞ্জে চর ডাকাতিয়া গ্রামে জয়নাল আবেদীনের দুই সন্তানের জানাজা অনুষ্ঠিত হয়। আজ রোববার সকালে। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার সকালে পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

নিহত শিশুরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে মায়া মনি (১০), ছেলে মিহাত (১৪), একই উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬), মেয়ে খাদিজা (১২) ও দেওয়ানগঞ্জ পৌর শহরের বেলতলী বাজার এলাকার হাবিবুল্লাহর ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন (১৪)।  

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রহ্মপুত্র নদের ওপর প্লাস্টিকের ড্রাম ও বাঁশ দিয়ে তৈরি ভাসমান সেতু দিয়ে চরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চরে নগরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থা করেছে পৌর কর্তৃপক্ষ। ঈদের দিন ঘুরতে বের হওয়া মানুষজন সেই বিনোদনকেন্দ্রে যেতে সেতুর ওপর ভিড় জমান। বিকেলে মানুষের ভারে সেতুটি ছিঁড়ে যাওয়ার পর উল্টে যায়। অধিকাংশ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে অজ্ঞান অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে শিশুদের মৃত ঘোষণা করে চিকিৎসক।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ বলেন, ‘পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আহত চিকিৎসাধীন রয়েছে। আর কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় আমাদের উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘গতকালকের ঘটনাটি খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক। শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পুলিশ এবং ফায়ার সার্ভিস মিলে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তাঁরা সার্বিক বিষয় পর্যালোচনা করে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

জামালপুরে মানুষের ভারে ভেঙে পড়েছে সাঁকো: দুই পরিবারের চার সহোদরসহ পাঁচ শিশুর মৃত্যু

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ আরও ২

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, নিহত ২

বিএনপির এমপির পাশে দাঁড়িয়ে ঈদগাহে বক্তব্য দিলেন একাধিক মামলার আসামি আ.লীগ নেতা

ঈদের পর বিদেশ যাওয়া হলো না মিলনের, পেট্রল কিনতে বেরিয়ে প্রাণ গেল সড়কে

জামালপুরে ২০টি গ্রামে ঈদ উদ্‌যাপন মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে

গরম-ঠান্ডায় হাসপাতালে রোগীদের ভিড়, চিকিৎসক ছুটিতে থাকায় ভোগান্তি

জামালপুরে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ

জামালপুরে ইয়াবাসহ ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

থানার প্রবেশপথে জলাবদ্ধতায় ভোগান্তিতে সেবাপ্রার্থীরা