হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করল বিএসএফ

জামালপুর প্রতিনিধি 

আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে পুশইন করা সাতজন সন্দেহভাজন নারী-পুরুষকে আটক করে স্থানীয়রা থানায় সোপর্দ করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তাঁদের দেখতে পান স্থানীয়রা। ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আব্দুল মোতালেব জানান, ওই সাতজনকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাঁদের জিজ্ঞাসাবাদ করে। পরে জানা যায়, তাঁরা অনেক আগেই বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাতজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত