হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাফি (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (২৫ মে) বেলা ২টা দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে মির্ধাপাড়া তালতলা নামক স্থানের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাফি উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া বালুঝুড়ি গ্রামের আবু হুরাইয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে শিশুশ্রেণিতে শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে রাফি স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে বাড়ি ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাফিকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) ইসতিয়াক আহম্মেদ অটোরিকশার ধাক্কায় শিশু রাফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ভিজিএফ কার্ডের ভাগ না পাওয়ায় বকশীগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

জামালপুরে ছোট ভাইয়ের হাতে যুবক খুন

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে

ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা

মারধরের শিকার আ.লীগের ইউপি চেয়ারম্যান বললেন—‘কপালে যা লেখা ছিল...’

বকশীগঞ্জে আ.লীগের পোড়া কার্যালয় ‘উদ্বোধন’ করলেন নেতা-কর্মীরা

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ