হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

জামালপুর প্রতিনিধি 

আবিদ হাসান। ছবি: সংগৃহীত

জামালপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে সদর উপজেলার নরুন্দির আড়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পুলিশ সদস্য আবিদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে। তিনি জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, আজ বিকেলে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মোটরসাইকেলে জামালপুর সদর থানায় যাচ্ছিলেন আবিদ হাসান। আড়ালিয়া এলাকায় এলে তাঁর মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ভিজিএফ কার্ডের ভাগ না পাওয়ায় বকশীগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

জামালপুরে ছোট ভাইয়ের হাতে যুবক খুন

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে

ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা

মারধরের শিকার আ.লীগের ইউপি চেয়ারম্যান বললেন—‘কপালে যা লেখা ছিল...’

বকশীগঞ্জে আ.লীগের পোড়া কার্যালয় ‘উদ্বোধন’ করলেন নেতা-কর্মীরা

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ