হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি 

উজ্জ্বল মাহমুদকে আদালতে নিচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক। তিনি বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী গ্রামের বাসিন্দা উজ্জ্বল মাহমুদের সঙ্গে জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী গ্রামের তাহমিনা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন উজ্জ্বল মাহমুদ।

ফজলুল হক বলেন, বিয়ের দুই মাস পর ঈদুল ফিতরের সময় পাঁচ লাখ টাকার জন্য মারধরের পর তাহমিনা জান্নাতকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে উজ্জ্বল মাহমুদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বছর ১৯ এপ্রিল নিহতের বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

সরিষাবাড়ীতে পুকুরে লাফ দিয়ে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরে আট মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস

ইসলামপুরে লাগেজবন্দী লাশের পরিচয় মিলল, হত্যাকাণ্ডে ৬ জন গ্রেপ্তার

জামালপুরে যুবকের লাগেজবন্দী লাশ উদ্ধার

ইসলামপুরে মাছের ঘের থেকে লাগেজবন্দী অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

‘সাব-কন্ট্রাক্ট’ নিয়ে যুবদল নেতার নিম্নমানের কাজ, শোকজ পেলেন আ.লীগ নেতা

নামেই প্রথম শ্রেণির পৌরসভা, বৃষ্টিতেই পানিবন্দী ইসলামপুরবাসী, চরম দুর্ভোগ

ইসলামপুরে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার, অভিযুক্ত যুবদল নেতা