হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে গানের আসর থেকে ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা 

প্রতিনিধি হবিগঞ্জ

হবিগঞ্জের লাখাইয়ে বধুলাল দাশ (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত বধুলাল দাশ উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহালাল দাশের ছেলে। 

স্থানীয়রা জানান, গতকাল রাতে পাশের বড়কান্দি গ্রামে একটি গানের অনুষ্ঠান ছিল। দেশের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করেন। রাত ২টার দিকে বধুলাল দাশ বাড়ি ফেরার পথে কয়েক ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত বধুলাল দাশের চাচাতো ভাই প্রমুদ লাল দাশ বলেন, সম্প্রতি একই ইউনিয়নের বাবুল মিয়ার সঙ্গে বধুলাল দাশের তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে গতকাল রাতে বাবুল মিয়াসহ কয়েকজন তাঁকে কুপিয়ে হত্যা করে। সকালে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের হত্যার বিষয়টি নিশ্চিত করেন।

নবীগঞ্জে হাজতে ছাত্রলীগ নেতার স্লোগানের ভিডিও, এসআই ও কনস্টেবল প্রত্যাহার

কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল গৃহবধূর মরদেহ

চুনারুঘাটে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড

টমটমে বসা নিয়ে দুই নারীর বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী–শিশুসহ আহত ৪৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার