হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে বরযাত্রীবাহী নৌকা বিদ্যুতায়িত, আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি

নৌকা বিদ্যুৎতায়িত হলে অনেকে নৌকা থেকে ঝাঁপ দেন। স্থানীয়রা নদীতে নেমে তাঁদের উদ্ধারে ছুটে যান।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বরযাত্রীবাহী একটি নৌকা বিদ্যুতায়িত হয়ে পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার (১৮ আগস্ট) আনুমানিক বেলা দেড়টায় উপজেলার সদর ইউনিয়নের কুশিয়ারা নদীতে একটি নৌকায় এ দুর্ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ উপজেলার ৪ নম্বর কাকাইলছেও ইউনিয়নের ইউপি সদস্য মো. কাশেম আলী দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেন।

আহতরা হলেন সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের মির্জা হোসেন (৩০), জহুর আলী (২৫), সফিক (৪০), মিজান (২৬) ও রমজান (২৫)।

স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের আলমগীর মিয়ার বিয়ে উপলক্ষে অর্ধশত বরযাত্রী নিয়ে আজ দুপুরে দুটি নৌকা বানিয়াচংয়ের ঘাগরাকোনার উদ্দেশে যাত্রা করে। পথে কুশিয়ারা নদীতে একটি নৌকার খুঁটির সঙ্গে বিদ্যুতের মূল লাইনের তার লেগে যায়। এ সময় নৌকায় থাকা বেশ কয়েকজন বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে আশপাশের লোকজন নদীতে নেমে তাঁদের উদ্ধার করেন।   

ইউপি সদস্য কাশেম আলী বলেন, বরযাত্রী যাওয়ার সময় নৌকা বিদ্যুতায়িত হয়ে অনেকেই আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনকে হবিগঞ্জ ও সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে। আজমিরীগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম মো. নূরুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান।

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে বিচার সালিসে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু