হোম > সারা দেশ > হবিগঞ্জ

বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রধান ফটক ও অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌন ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত নারী তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। দুর্ঘটনার সময় ধানবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ছিটকে পড়েন। ট্রাকটি ওই নারীর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নারী বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সোলেমান মিয়ার স্ত্রী।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হুসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

সীমান্তে জ্বালানি তেলের পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি

প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি

আধিপত্য নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জে আসামিসহ পুলিশ ভ্যান উল্টে খাদে, আহত ৬

হবিগঞ্জ সদরে ট্রাক্টর–বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

হবিগঞ্জে গরুতে ঘাস খাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন

হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গউছ বিজয়ী