হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন।

মামলায় অভিযুক্তরা হলেন—উপজেলার শ্রীমতপুর গ্রামের শেখ কবিরের ছেলে এবং এলাহী মিয়ার ছেলে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে শিশু শোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপরজনকে কারাগারে পাঠানো হবে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৭ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু (১০) স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ওই দিন মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে শেখ জামালের বাড়ির কাছে পৌঁছালে তাকে মোবাইল ফোন দেওয়ার কথা বলে ঘরে নিয়ে যাওয়া হয়।

অভিযোগে বলা হয়, ঘরে নেওয়ার পর দুই জনে দরজা বন্ধ করে শিশুটিকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা জোরপূর্বক ধর্ষণ করে। পরে কাউকে কিছু না বলার জন্য ভয় দেখিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়।

বাড়ি ফেরার পথে শিশুটি রাস্তায় অচেতন হয়ে পড়ে। এ সময় মুমিনা বেগম নামে এক নারী তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে জ্ঞান ফেরার পর শিশুটি স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই বছরের ১৯ আগস্ট দুজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে নবীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর কামাল উদ্দিন সেলিম।

হবিগঞ্জে আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হবিগঞ্জে ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ২

চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শ্রেণিকক্ষের পাঠদান থেকে খাবার সংরক্ষণ—সবই দেখলেন ববি হাজ্জাজ

হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জে তিন সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না চা-শ্রমিকেরা, বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের চার চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন