হোম > সারা দেশ > হবিগঞ্জ

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের হেফাজত থেকে এক মাদক কারবারি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক এসআইসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রাশেদুল হক চৌধুরী।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ ১৭ জুন প্রশাসনিক কারণে তাঁদের পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন।

প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন ডিবির এসআই মো. সাইফুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদ হোসেন, ইয়াকুব মিয়া ও মো. আলমগীর কবির, ডিএসবির কনস্টেবল শরীফুল ইসলাম খান এবং হবিগঞ্জ সদর মডেল থানার সদস্য মো. সোহাগ মিয়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা পুলিশ লাইনসে দায়িত্ব পালন করবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ জুন বিকেলে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। অভিযান চলাকালে ওই গ্রামের কালা মিয়ার ছেলে জুয়েল মিয়াকে (৩০) মাদক কারবারি হিসেবে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, জুয়েলকে হাতকড়া পরানোর সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এতে ডিবির দুই সদস্য আহত হন। পরে স্থানীয় কিছু লোক ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে জুয়েল হাতকড়াসহ পালিয়ে যান।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘কনস্টেবল শরীফুল ইসলাম আগেই ডিএসবিতে বদলি হয়েছেন। আর কনস্টেবল সোহাগ মিয়া আমার জ্ঞাতসারে সেখানে যাননি। অনুমতি ছাড়া যাওয়ায় ওই দিন তাঁকে অনুপস্থিত দেখানো হয়েছে। ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের দায় পুলিশ প্রশাসন নেবে না।’

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান বলেন, ডিবির একজন এসআইসহ কয়েকজন সদস্যকে প্রত্যাহারের পেছনে প্রশাসনিক কারণ থাকতে পারে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনিচ্ছুক।

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোচালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২