হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের স্বজনগ্রামে (আয়নারটুক) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বজনগ্রামের আব্দুল কদ্দুস ও সরাজ মিয়ার ছেলে জাকির মিয়ার মধ্যে ধান মাড়াইয়ের খলায় গরু দিয়ে ধান নষ্ট করা নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধটি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের প্রায় ১০০-১৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এক পুলিশ সদস্য সামান্য আহত হন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

হবিগঞ্জে আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হবিগঞ্জে ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ২

চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শ্রেণিকক্ষের পাঠদান থেকে খাবার সংরক্ষণ—সবই দেখলেন ববি হাজ্জাজ

হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জে তিন সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না চা-শ্রমিকেরা, বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের চার চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন