হোম > সারা দেশ > হবিগঞ্জ

আজকের পত্রিকায় খবরের পর খাল দখলমুক্ত করার উদ্যোগ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন সরকারি খাল ও জমি দখলদারদের তালিকা তৈরি শুরু করেছে প্রশাসন। গত ২০ সেপ্টেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘খাল ভরাট করে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এই উদ্যোগ নেয়। 

উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, ভূমি কার্যালয় থেকে সরেজমিনে গিয়ে তালিকা তৈরির কাজ শুরু করেছে। ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদারদের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩৯ জন দখলদারকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পুরো তালিকা প্রস্তুত করবে ভূমি কার্যালয়। এরপর দখল উচ্ছেদ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলেই উচ্ছেদের মাধ্যমে খাল দখলমুক্ত করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা বলেন, দখলদারদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। জেলা প্রশাসকের দিকনির্দেশনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেই উচ্ছেদ অভিযান শুরু হবে। পাশাপাশি এসব দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লাখাই উপজেলার বেকিটেকা ব্রিজ থেকে বামৈ তিনপুল পর্যন্ত প্রায় ছয় কিলোমিটারজুড়ে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের সরকারি খাল দখল করে নির্মিত হয়েছে বিভিন্ন স্থাপনা। লাখাই উপজেলার করাব ইউনিয়ন থেকে বামৈ ইউনিয়নের রাজনৈতিক ও স্থানীয়ভাবে ক্ষমতাবান কিছু ব্যক্তি এই খাল দখল করেন।

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে ২০ গ্রাম প্লাবিত, আশ্রয়ের খোঁজে মানুষ