হোম > সারা দেশ > হবিগঞ্জ

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

প্রতিনিধি হবিগঞ্জ

উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশের একটি ডোবার কাছে মাটি কাটার কাজ করতে গিয়ে মাটির ভেতরে সন্দেহজনক বস্তুটি দেখতে পান এলাকাবাসী। পরে কাছে গিয়ে সেটি গ্রেনেড বলে সন্দেহ হলে তাঁরা বিষয়টি দ্রুত বানিয়াচং থানা-পুলিশ ও স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার করা গ্রেনেডের গায়ে ‘CCS-60C TEAR GAS HAND GRENADE’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, গ্রেনেড উদ্ধারের পর এলাকাটি নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে ২০ গ্রাম প্লাবিত, আশ্রয়ের খোঁজে মানুষ

সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান