হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি

আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। গতকাল রোববার মাধবপুর উপজেলার চারাভাঙ্গা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের আবু শামার ছেলে শাহাবুদ্দিন (৩৫) ও একই উপজেলার গোয়ালনগর গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে মোসা মিয়া (৩৮)।

আজ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

এতে উল্লেখ করা হয়, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর উপজেলার চারাভাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে বিচার সালিসে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু