হোম > সারা দেশ > হবিগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

হবিগঞ্জ প্রতিনিধি

মাহদী হাসান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্যসচিব মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার সকাল ১০টার দিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তাঁর জামিন মঞ্জুর করেন। সকাল ৭টার দিকে তাঁকে আদালতে তোলা হয়।

এর আগে রাত ১২টার পর পুলিশের কাজ বাধাদানের অভিযোগে মাহদীর বিরুদ্ধে মামলা হয়।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ জেলা শহরের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের বাসা থেকে মাহদীকে আটক করা হয়। এর পর থেকে হবিগঞ্জ, ঢাকাসহ সারা দেশে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

আধিপত্য নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জে আসামিসহ পুলিশ ভ্যান উল্টে খাদে, আহত ৬

হবিগঞ্জ সদরে ট্রাক্টর–বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

হবিগঞ্জে গরুতে ঘাস খাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন

হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গউছ বিজয়ী

হবিগঞ্জ-২ আসনে ৪৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

ভোটকেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণ, ইংল্যান্ডপ্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড