হোম > সারা দেশ > হবিগঞ্জ

জমির বিরোধে প্রাণ গেল কৃষকের

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাশী ইউনিয়নের কাসটিলা গ্রামে। নিহত আলাউদ্দিন ওই এলাকার হুরুন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে জমিসংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে মারা যান তিনি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জের সুতাং নদ: মাছে প্লাস্টিক, পানিতে ভারী ধাতু

নবীগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০

হবিগঞ্জে খেলার মাঠে ছুরিকাঘাতে যুবক নিহত

হবিগঞ্জ পৌরসভার মশকনিধন অভিযান উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৫০০ একর জমির ধান

হাওরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৫০০ একর জমির ফসল

দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া: মির্জা ফখরুল

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক