হোম > সারা দেশ > হবিগঞ্জ

ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেনযোগাযোগ বিচ্ছিন্ন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেনযোগাযোগ বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আজ দুপুর ১টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এরে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

এম এ মজিদ নামে এক যাত্রী বলেন, ‘সিলেটে যাওয়ার জন্য স্টেশনে এসে জানতে পারি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। কাউন্টারে যোগাযোগ করলে টিকিট রিফান্ডের সুযোগ নাই বলে তারা জানান। এতে করে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, নোয়াপাড়া স্টেশন থেকে ১২টা ৫৩ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। সেই হিসাবে শায়েস্তাগঞ্জ স্টেশনে ১টা ২৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি আউটার সিগন্যালে থেমে যায়। ফলে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ