হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি  

হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংর্ঘষ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আজ রোববার দুপুরে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে এ সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- শরীফ উদ্দীন (৩৩), মনোয়ারা বেগম (৬০), হেনা আক্তার (৩৫), মজিবুর রহমান (৩৫), মন্নান (২৪), রাতুল (২২), হাফিজুল (৪৫), জমির মিয়া (৩০), আকরম আলী (৫৫), মাসুদা বেগম (৪৫), শামীম (২২), হাকিম (৩৫), আশ্বব উদ্দীন (৩০) ও মান্না (৩২)।

স্থানীয় বাসিন্দারা জানান, বিরোধকে কেন্দ্র করে গত শনিবার রাতে মৃত ফরিদ মিয়ার ছেলে রবিউল ইসলাম ও নুর ইসলামের ছেলে জসিম উদ্দিনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আজ রোববার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ