হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক, দোকানপাট ভাঙচুর

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলার মিরপুর বাজারে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সংঘর্ষ হয়। মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষে এই সংঘর্ষ হয়।

প্রথম দফায় পুলিশ সংঘর্ষ ঠেকাতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

জানা গেছে, উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আকাশের সঙ্গে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারি কেনা নিয়ে কথাকাটাকাটি হয়। বিষয়টি নিয়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মিরপুর বাজারে কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ