হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে টমটম ছিনতাই, চালকের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে টমটম ছিনতাইয়ের পর কাসেম (২৫) নামের এক চালককে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে পুলিশ ভাতকাটিয়া এলাকায় রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত কাসেম উপজেলার লামাতাশী গ্রামের আব্দুল আলীর ছেলে। পেশায় তিনি একজন টমটমচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত থেকে কাসেম ও তাঁর টমটমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে বাহুবল উপজেলার ভাতকাটিয়া স্কুলের পাশের একটি জায়গায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

খবর পেয়ে বাহুবল মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টমটম ছিনতাই করতে গিয়েই চালক কাসেমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান চালাচ্ছে।

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ