হোম > সারা দেশ > হবিগঞ্জ

মেরামতের জন্য খোয়াই নদীর নতুন সেতু বন্ধ থাকবে ১২ ঘণ্টা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 

হবিগঞ্জের চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ওপরে নির্মিত সেতু। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ওপরে নির্মিত নতুন সেতু মেরামতের জন্য টানা ১২ ঘণ্টা চলাচল বন্ধ থাকবে।

জানা গেছে, আগামী ১৭ মার্চ রাত ১১টা থেকে পরদিন ১৮ মার্চ বেলা ১১টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। এ সময় ৪টি বিকল্প সড়ক পথে যান চলাচল করবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে। এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট-১: নছরতপুর-হবিগঞ্জ-বালিখাল সেতু-নবীগঞ্জ-আউশকান্দি-শেরপুর-সিলেট।

বিকল্প রুট-২: শায়েস্তাগঞ্জ গোলচত্বর হবিগঞ্জ-বালিখাল সেতু-নবীগঞ্জ-আউশকান্দি-শেরপুর-সিলেট।

বিকল্প রুট-৩: জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক)-মিরপুর (বাহুবল)-শেরপুর-সিলেট।

বিকল্প রুট-৪:  জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক) শ্রীমঙ্গল-মৌলভীবাজার।

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ