হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুকুরে ডুবে পাখি আক্তার (৮) ও মাইশা আক্তার (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বামৈ গ্রামের পূর্ব বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পাখি ও মাইশা ওই গ্রামের রমিজ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে পাখি ও মাইশা। একপর্যায়ে সবার অগোচরে দুজন পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের না পেয়ে খোঁজাখুঁজি করেন দুই শিশুর স্বজনেরা। পরে পুকুর থেকে পাখি ও মাইশাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বামৈ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ এই তথ্য নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হবিগঞ্জের সুতাং নদ: মাছে প্লাস্টিক, পানিতে ভারী ধাতু

নবীগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০

হবিগঞ্জে খেলার মাঠে ছুরিকাঘাতে যুবক নিহত

হবিগঞ্জ পৌরসভার মশকনিধন অভিযান উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৫০০ একর জমির ধান

হাওরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৫০০ একর জমির ফসল

দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া: মির্জা ফখরুল

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক