হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন পৌরসভার সাবাসপুর গ্রামে একটি বহুতল ভবনের নির্মাণকাজ করছেন। আজ (শনিবার) দুজন শ্রমিক ট্যাংকের ভেতরে সাটারিং খোলার জন্য নিচে নামেন।

এর কিছু সময় পরে বিষাক্ত গ্যাসে দুজনই অচেতন হয়ে পড়েন। এক সময় সেপটিক ট্যাংকে তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, দুজন শ্রমিক নির্মাণাধীন ট্যাংকের নিচে নামেন সাটারিং খোলার জন্য। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাঁরা মারা যান।

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ