হোম > সারা দেশ > হবিগঞ্জ

বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোয় হামলা, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বাহুবল উপজেলার ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঘোষপাড়া গ্রামের বাসিন্দা হামিদ মিয়ার মেয়ের সঙ্গে হবিগঞ্জ সদর উপজেলার ইমন মিয়ার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিয়েকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে গায়েহলুদ চলছিল।

গায়েহলুদের আনন্দে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় পাশের লস্করপুরের আলমপুর গ্রামের কয়েক যুবক এসে উচ্চ শব্দে গান বাজানোর বিষয়ে আপত্তি জানান এবং গান বন্ধ করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

বাগ্‌বিতণ্ডার জেরে শুক্রবার সকালে আলমপুর গ্রামের একদল যুবক কনের বাড়িতে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে বিয়েবাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর করেন। এতে কনের মা, চাচা-চাচিসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং আরও তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সীমান্তে জ্বালানি তেলের পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি

প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি

আধিপত্য নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জে আসামিসহ পুলিশ ভ্যান উল্টে খাদে, আহত ৬

হবিগঞ্জ সদরে ট্রাক্টর–বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

হবিগঞ্জে গরুতে ঘাস খাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন

হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গউছ বিজয়ী