হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক আহত, ৩৫ ঘর ভাঙচুর

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে মাতব্বরদের ওপর হামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে মাতব্বরদের ওপর হামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে সংঘটিত এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষ চলাকালীন ভাঙচুর করা হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫টি ঘরবাড়ি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় গতকাল শনিবার বিকেলে। স্থানীয় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা মোশাহিদ ও ফয়জুর রহমান স্নানঘাটা গ্রামের বাসিন্দা জবেদ আলীকে মারধর করেন। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুরব্বিরা সালিশি বৈঠকের আয়োজন করলে মোশাহিদ আলীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত হঠাৎ করে মাতব্বরদের ওপর হামলা চালায়।

এ ঘটনার জেরে রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় তিন ঘণ্টাব্যাপী চলতে থাকে। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। পরে খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ