হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে বাসচাপায় নছিমনচালক নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নছিমনটি। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৪০) নামের এক নছিমনচালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নজরুল ইসলাম নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট হাজীপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে নজরুল তাঁর নছিমন নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি অভিমুখে যাচ্ছিলেন। পথে রুস্তমপুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আল মোবারকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নছিমনটিকে চাপা দেয়। এতে নছিমনটি উল্টে গিয়ে চালক গুরুতর আহত হন। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে গোপলারবাজার তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে নজরুল মারা যান।

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে বিচার সালিসে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু