হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কাশয়ানী থানার এসআইয়ের আত্মহত্যা 

প্রতিনিধি, গোপালগঞ্জ 

গোপালগঞ্জের কাশিয়ানী থানার এসআই মো. রোকনুজ্জামান (২৫) আত্মহত্যা করেছেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে থানা কোয়ার্টারের সিঁড়ি রডের সাথে গলায় রশি লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানা পুলিশ তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোকনুজ্জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দীগলহাট গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। 

রোকনুজ্জামান দুই বছর পিএসআই পিরিয়ড শেষে তিন–চার মাস আগে কাশিয়ানী থানায় এসআই হিসেবে যোগ দেন। তিনি থানা কোয়ার্টারের একটি কক্ষে থাকতেন।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান এসআই রোকনুজ্জামানের আত্মহত্যার কথা নিশ্চিত করে বলেন, পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আমার বিয়ষটি তদন্ত করে দেখছি।

 

এক সপ্তাহেও খোঁজ মেলেনি দেড় বছরের শিশুটির

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০

টুঙ্গিপাড়ায় জুয়ার আড্ডায় চেয়ারম্যানের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক