হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলো রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও এক বছর বয়সী শিশু মো. রহিম। তাদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ, আরিফা বেগমের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ ও ১৮ বছর বয়সী রোজিনার শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। এক বছর বয়সী শিশু রহিমের শরীরও ১ শতাংশের কম দগ্ধ হয়েছে।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) সুলতান মাহমুদ শিকদারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তালহা বিন জসিম জানান, দগ্ধ ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

টঙ্গীতে শিক্ষার্থী আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল

কালীগঞ্জে সড়কে এসআই ও বিএনপি নেতা নিহত: সেই পিকআপ জব্দ, হেলপার গ্রেপ্তার

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ভোট শুরুর আধা ঘণ্টা আগে স্থগিত

গাজীপুরে ধর্ষণ মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কালীগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা