হোম > সারা দেশ > গাজীপুর

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চৌক্কার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে। খালে যে পানি থাকবে, সেখানে মাছ থাকবে। এই পানি থেকে পাশের ফসলি জমিতে সেচ দেওয়া হবে। সেখানে উৎপাদন দ্বিগুণ হবে।

আজ সোমবার (২ মার্চ) গাজীপুরের শ্রীপুর উপজেলার দখল-দূষণে অস্তিত্ব সংকটে পড়া চৌক্কার খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, সব চিন্তাভাবনা থেকে শহীদ জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। তিনি শুধু চৌক্কার খাল খনন করেননি না, সারা দেশে হাজার হাজার কিলোমিটার খাল খনন করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন শিল্পকারখানা তো ভেঙে দেওয়া যাবে না। বন্ধ করে দেওয়া যাবে না। তবে পরিকল্পিত শিল্পকারখানা যেন হয় এবং পরিকল্পিতভাবে যেন বর্জ্যগুলো দূর হয়। সেখানে বর্জ্যগুলো দূর হতে যাওয়ার মাধ্যমে একটা নতুন প্রকল্প নেওয়া। বর্জ্য নিষ্কাশনের বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সে দায়িত্বটুকু নিয়ে আমরা আলোচনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

গাজীপুরে ধাপে ধাপে ছুটি হবে শিল্পকারখানা, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ২২ জেলার যাত্রীদের

শ্রীপুরে বাকিতে পণ্য না পেয়ে দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫

ইউপি সদস্যের নেতৃত্বে মারধরের অভিযোগ, আহত বিএনপি নেতার মৃত্যু

বৃদ্ধ ভিক্ষুকের পকেটে ছিল ৭০ হাজার টাকা

শ্রীপুরে পিকআপের নিচে চাপা পড়ে রিকশাচালক নিহত

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ

গাজীপুরে গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক কারখানা শ্রমিক হাসপাতালে

খুনের রাতে পোলাওয়ের চাল কেনেন ফোরকান

গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন