হোম > সারা দেশ > গাজীপুর

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

চালককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় বর্ণমালা সড়কে সিএনজি অটোস্ট্যান্ডে চাঁদা না দেওয়ায় এক চালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অটোচালকেরা মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চালকেরা অবরোধ তুলে নেন।

সিএনজিচালকদের ভাষ্য, দুপুরে দলবল নিয়ে স্ট্যান্ডে এসে রাসেল ফকির নামের এক ব্যক্তি চাঁদা দাবি করেন। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইজ্জত আলী ফকিরের ছেলে বলে জানা গেছে।

চালকেরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মারধর করা হয়। এতে মোশারফ হোসেন, নয়েসসহ কয়েকজন আহত হন। এর পরপরই আশপাশের চালকেরা বিষয়টি জেনে একত্রিত হয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করে স্লোগান দেন।

ঘটনার পরপরই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান ঘটনাস্থলে এসে বলেন, শ্রীপুরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। যারাই চাঁদা দাবি করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে রাসেল ফকির পলাতক রয়েছেন। রাসেলের বাবা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইজ্জত আলী ফকির বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এমন অভিযোগ কেন করল আমার ছেলের কাছে, না জেনে কিছু বলতে পারব না।’

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

টঙ্গী হোটেলকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

কালিয়াকৈরে যাত্রীবেশে বাসে ডাকাতির চেষ্টা, আটক ৬

৫৩ বছরের ইতিহাস ভেঙে জামায়াতের জয়

মান্নানপুত্র মঞ্জুরুলকে মন্ত্রিসভায় দেখতে চায় গাজীপুরবাসী

কালিয়াকৈরে অজ্ঞাত ব্যক্তির কাটা হাত উদ্ধার

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

শ্রীপুরে বাগান থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার

গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

গাজীপুর-৩ আসনে বিএনপির ডা. রফিকুল ইসলাম নির্বাচিত