হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু: বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর-বাংলাবাজার সড়কের বাংলাবাজার এলাকায় এ্যাপিলিয়ন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

প্রথমে লায়লা স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিকেরা মিছিল বের করেন। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও এতে যোগ দেন। একপর্যায়ে মিছিলকারীদের সঙ্গে বহিরাগত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

শ্রমিকদের অভিযোগ, এ সময় বহিরাগতদের হামলায় কয়েকজন শ্রমিক আহত হন। তাঁদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে সড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

লায়লা স্টাইলস লিমিটেডের শ্রমিক মনোয়ার হোসেন বলেন, ‘গতকাল আমাদের এক ভাই মারা গেছেন। এর প্রতিবাদে শ্রমিকেরা মিছিল বের করেন। এ সময় বহিরাগতরা মিছিলে বাধা দেন। আমাদের কয়েকজন শ্রমিককে আটকে রেখে নির্যাতন করেন তাঁরা। তাঁদের অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে সড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

আরেক শ্রমিক মনিরা বলেন, ‘এখানে মালিক-শ্রমিকের মধ্যে সমস্যা। বহিরাগতরা কেন? আমাদের ভাই-বোনদের পশুর মতো মারধর করছে। পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।’

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, শ্রমিকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দিয়েছে। তবে মারধরে কোনো শ্রমিক আহত হয়েছেন কি না, তা আমার জানা নেই।

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ইটপাটকেলের জবাবে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড

গাজীপুরে যান চলাচল স্বাভাবিক: পুলিশ সুপার

গাজীপুরে অভিযানে গিয়ে ম্যাগজিন-গুলিসহ পিস্তল হারালেন পুলিশ কর্মকর্তা, উদ্ধারে পুরস্কার ঘোষণা

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, নেতৃত্বে ২৫ ম্যাজিস্ট্রেট

শ্রীপুরে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার ওষুধ কোম্পানির কর্মকর্তা, গ্রেপ্তার ৩

সরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজি

আটক শ্রমিকদের ছাড়াতে থানা ঘেরাও, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কালিয়াকৈরে দফায় দফায় অবরোধের চেষ্টা, আতঙ্ক নিয়ে মহাসড়কে যান চলাচল

সরকারকে ব্যর্থ করতে শ্রমিকদের উসকানি দিচ্ছে নিষিদ্ধ সংগঠন: যুবদল নেতা নয়ন

টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক